President Message
President Name
চট্টগ্রাম জেলাধীন, রাঙ্গুনিয়া উপজেলাস্থ কোদালা উচ্চ বিদ্যালয় কর্ণফুলী নদীর দক্ষিন পার্শ্বে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কোদালা গ্রামের কিছু বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, ও বিত্তশালী লোকের আন্তরিক প্রচেষ্ঠায় এবং নিরলস পরিশ্রমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি এই পর্যায়ে এসেছে। বিদ্যালয়ে বর্তমান প্রায় সাতশত শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী ও দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা সুষ্ঠুভােব পরিচালিত হচ্ছে। প্রধান শিক্ষকের নিরলস প্রচেষ্ঠা সু-পরিচালনায় এবং কর্মদক্ষতায় বিদ্যালয়টি ধীরে ধীরে উন্নতির শিখরে উঠছে। এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, অভিভাবক বৃন্দের সচেতন ভূমিকা, ম্যানের্জি কমিটির সদস্য/ সদস্যাবৃন্দের নিরলস প্রচেষ্ঠায় বিদ্যালয়ে শিক্ষার মান ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়টি ভৌত কাঠামোগত উন্নয়ন খুবই জরুরী। তাই এই ব্যাপারে সরকারের সুদৃষ্ঠি কামনা করছি। বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান সম্মত ও সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার ও প্রযুক্তি নির্ভর সুযোগ- সুবিধা প্রয়োজন আছে বলে মনে করি।
আমি অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি।
(কাউছার নুর লিটন)
সভাপতি
বিদ্যালয় পরিচালনা পরিষদ।
কোদালা উচ্চ বিদ্যালয়।
বিস্তারিত
Headmaster Message
Principal Name
সুজলা, সুফলা, শষ্য, শ্যামলা, প্রকৃতির লীলা ভূমি বীর প্রসবিনী চট্টলার ঐতিহ্যবাহী উপজেলার নাম রাঙ্গুনিয়া। কোদালা উচ্চ বিদ্যালয় রাঙ্গুনিয়া কর্ণফুলি নদী প্রবাহ তীরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র এলাকায় শিক্ষা বিস্তারে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অত্র বিদ্যালয়ের প্রায় সাতশত শিক্ষার্থী অধ্যায়নরত আছে। শিক্ষার্থীদের শিক্ষা দান কাজে অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা মন্ডলী নিরলস ভাবে কাজ করে আসছে। আধুনিক সৃজনশীল ও যুগ উপযোগী ও গতিশীল শিক্ষায় ছাত্র- ছাত্রীদের সুশিক্ষিত গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীরদের মেধা বিকাশের লক্ষ্যে ক্রৈমাসিক, অর্ধবার্ষিক, টিউটিউরিয়াল, ও বার্ষিক পরীক্ষায় ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্র- ছাত্রীদের নৈতিক ও মানসিক মূল্যবোধ গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষা, স্কাউটিং, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড প্রচলিত আছে। গরীব দুঃখী অভিভাবকদের ছেলে- মেয়েদের জন্য বিনা বেতনে/ অর্ধবেতনে পড়ার সুযোগ রয়েছে। উপবৃত্তি প্রকল্প চালু আছে। বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক/শিক্ষিকা মন্ডলী, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও অন্যান্য সদস্য/ সদস্যা বৃন্দের আন্তরিক প্রচেষ্ঠাই বিদ্যালয়ের পড়ালেখার মান দিন দিন উন্নত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার সার্বিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সম্মানিত মাননীয় সাংসদ রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ড. হাছান মাহমুদ ও এলাকাবাসী সহ সুশীল সমাজের ভূমিকা প্রশংসনীয়। বিদ্যালয়ে ভৌত কাঠামো উন্নয়ন জরুরী প্রয়োজন। এলাকাবাসী, সুশীল সমাজ, ম্যানেজিং কমিটি সহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০১৫ইং সালের ফ্রেব্রুয়ারী ০১তারিখ থেকে অদ্যাবধি সুনামের সাথে কাজ করে যাচ্ছি। রাঙ্গুনিয়া উপজেলায় এই বিদ্যালয়টি আদর্শ বিদ্যালয় হিসাবে সমাদৃত প্রতিষ্ঠান হোক এটিই আমার একান্ত প্রয়াস।
আমি অত্র বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করছি।
(সুবীর বড়ুয়া)
প্রধান শিক্ষক
কোদালা উচ্চ বিদ্যালয়
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
বিস্তারিত
বিদ্যালয়ের পরিচিতি
বিদ্যালয়ের পরিচিতি
অত্র বিদ্যালয়টি রাঙ্গুনিয়া উপজেলার অর্ন্তগত কর্ণফুলী দক্ষিণ পাড়ের এক মনোরম পরিবেশে অবস্থিত। ১২নং কোদালা ইউনিয়নের বিশ হাজার অধিবাসীদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানটি ১৯৬৫ ইং সালে স্থাপিত হওয়ার পর থেকে অত্র এলাকার মেহনতি দরিদ্র কৃষক, শ্রমিক, মজুর ও অবহেলিত গ্রামীন মানুষের ছেলেমেয়েদের মাঝে শিক্ষা বিস্তার করে যোগ্য ও শিক্ষিত নাগরিক হিসাবে গড়তোলার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে আসছে। বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখা ৭০০ (সাতশত) জন। তার মধ্যে দুই তৃতীয়াংশ শিক্ষার্থী হচ্ছে বালিকা। বর্তমানে অত্র বিদ্যালয়টি পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।
বর্তমান সর্বমোট ১১ জন শিক্ষক/শিক্ষিকা এক জন অফিস সহকারী ও ২ জন কর্মচারী বিদ্যালয়ে চাকুরিরত আছে। তাদের মধ্যে বিদ্যালয় প্রদত্ত বেতনধারী ২ জন শিক্ষক ও ১ জন কর্মচারী চাকুরিরত আছে। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বিধি মোতাবেক যথাযথ ভাবে বাস্তবায়ন হয়, যার ফল স্বরুপ বিগত ২০১২,২০১৩ ও ২০১৪ সালে চট্টগ্রাম বোর্ডের তালিকায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্রমের সাথে সাথে সহ-পাঠকক্রমিক কার্যক্রম যথাযথ ভাবে পরিচালিত হয়। গান, নৃত্য, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য ও ধর্মীয় গ্রন্থ থেকে হাম, নাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বছরের শেষে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। যাহা, ছাত্র-ছাত্রীদের মাঝে বাস্তব জ্ঞান ও সম্যক জ্ঞান সৃষ্টি করে। বিশেষ ভাবে উল্লেখ্য থাকে অত্র বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদা সহকারে সাড়ম্বরে ছাত্র-ছাত্রী/ শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ম্যানেজিং কমিটি নিয়ে পালন করা হয়। প্রতি বছর এস.এস.সি. ও জে.এস.সি পরীক্ষায় গোল্ডেন প্লাস সহ জিপিএ-৫ প্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। এ ছাড়াও বিদ্যালয়ের গার্লস গাইড ও স্কাউট দল বিভিন্ন জাতীয় দিবসে উপজেলায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
বিস্তারিত
ক্যালেন্ডার
| রবি |
সোম |
মঙ্গল |
বুধ |
বৃহঃ |
শুক্র |
শনি |
জরুরি হটলাইন
